পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ ফোনালাপ হয় বলে আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ চলমান যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সৌদি আরবের সঙ্গে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েকদিনের মধ্যেই পুতিন ও সৌদি যুবরাজের মধ্যে এই আলোচনা হলো। রাশিয়া ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এর আগে গতকাল বুধবার ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের যু্বরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Scroll to Top