পুজোর আবহে বিশেষ কুপন, কেনা যাবে বই-খাতা থেকে জামাকাপড়! উৎসবের মরশুমে মিলল বড় ‘উপহার’

পুজোর আবহে বিশেষ কুপন, কেনা যাবে বই-খাতা থেকে জামাকাপড়! উৎসবের মরশুমে মিলল বড় ‘উপহার’

Last Updated:

Sodepur Club: ক্লাব প্রাঙ্গণ থেকেই এলাকার ১১০ জন বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ১০০০ টাকার বিশেষ কুপন। এছাড়া পুজোর ক’দিন প্রায় ৩০০ জন পুরুষ ও মহিলার হাতে শাড়ি ও লুঙ্গি এবং ১০০ জন শিশুকে নতুন জামাকাপড়ের কুপন দেবে সোদপুর ক্লাব।

+

পুজোর আবহে বিশেষ কুপন, কেনা যাবে বই-খাতা থেকে জামাকাপড়! উৎসবের মরশুমে মিলল বড় ‘উপহার’

সোদপুর ক্লাবের দুর্গাপুজো

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ পুজোর আনন্দ শুধু মণ্ডপসজ্জা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়। সমাজের সর্বস্তরে সেই আনন্দকে ছড়িয়ে দিতে এই বছর অভিনব সামাজিক কর্মসূচি নিল সোদপুর ক্লাব। দুর্গাপুজোর আবহে ছাত্রছাত্রী, নারী ও শিশুদের হাতে তুলে দেওয়া হল পোশাক ও শিক্ষা সহায়তার উপহার।

এদিন ক্লাব প্রাঙ্গণ থেকেই এলাকার ১১০ জন বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় ১০০০ টাকার বিশেষ কুপন। এই কুপন ব্যবহার করে তাঁরা নির্দিষ্ট দোকান থেকে পড়াশোনার বই কিংবা গল্পের বই সহ শিক্ষা সামগ্রী কিনতে পারবে। শিক্ষার প্রসারে ক্লাবের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মূল্যবৃদ্ধির বাজারে খাতা-কলম ও বই কেনা অনেক সময়ই অভিভাবকদের পক্ষে কঠিন হয়ে পড়ে। তাই ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য বড় সহায়ক হবে বলেই মনে করছেন অতিথি ও অভিভাবকরা। পুজোর আগেই এমন উপহার পেয়ে ছাত্রছাত্রীরাও খুশি। সমাজে ইতিবাচক বার্তা দিতেই ক্লাবের এই উদ্যোগ বলে জানালেন কর্তৃপক্ষ।

Scroll to Top