ইন্টারনেট আংশিক বন্ধ
পিটিআইয়ের জন্য করো অথবা মরো এ বিক্ষোভ বন্ধে সরকার ইতিমধ্যে ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবে ইন্টারনেট ও মোবাইল সেবা আংশিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২২ নভেম্বর থেকে এ সেবাগুলো বন্ধ করা শুরু হতে পারে। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পিটিআইয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাদেশিক তথ্যমন্ত্রী আজমা বোখারি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয় বিক্ষোভকারীদের সঙ্গে সে রকম করা হবে।
ইমরান খানের বরাতে পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী বলেন, বৃহস্পতিবারের মধ্যে আলোচনার দিকে এগোলে তা মেনে নেওয়া হবে। কিন্তু তার বাইরে বিক্ষোভ ছাড়া আর কোনো পথ নেই।
সরকারের পক্ষ থেকে বিক্ষোভ বন্ধে ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর বাইরে বাড়তি পুলিশ প্রস্তুত রাখা হয়েছে। তাদের কাছে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও দাঙ্গাবিরোধী সরঞ্জাম দেওয়া হয়েছে। এ ছাড়া কনটেইনার দিয়ে শহরের সড়ক বন্ধ করা ও রেঞ্জারস ও ফ্রন্টিয়ার কর্পসকেও মোতায়েন করা হয়েছে।