ওদারা আরও বলেন, ‘কেউ যখন এ আয়োজনে অংশ নেন, তখন জেতার আশা করে তা করেন না…কিন্তু আমি খুব খুশি। কারণ, আমি চিত্রকলার বিষয়ে খুব আগ্রহী, আর এটা আমার জন্য দারুণ খবর।’
ওদারার কেনা টিকিটটির নম্বর ছিল ৯৪৭১৫। তিনি বলেন, তিনি হঠাৎ এ আয়োজনের কথা জানতে পেরে টিকিটটি কিনে নেন।
পিকাসোর পরিবার ও তাঁর ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিক পেরি কোচিন এই র্যাফল ড্রর আয়োজন করেছিলেন।
কোচিন বলেন, বিশ্বের বেশ কিছু দেশে টিকিট বিক্রি হলেও বিজয়ী ব্যক্তি প্যারিসে থাকেন, এটি একটি দারুণ বিষয়।
কোচিন আরও বলেন, ‘চিত্রকর্ম পৌঁছে দেওয়ার কাজটি আমাদের জন্য খুব সহজ হবে, তাই আমরা খুশি।’



