পৃথিবীর বহু বিজ্ঞানী ও দার্শনিক বলেছেন, বিজ্ঞানকে জানতে হলে ধর্মকে জানতে হয়। আবার ধর্মকে পর্যালোচনা করতে বা জানতে হলে বিজ্ঞানের প্রয়োজন হতে পারে। সেই জায়গা থেকে পাঠ্যপুস্তক প্রণয়নে নিয়োজিত ব্যক্তিদের নির্মোহভাবে বিজ্ঞানভিত্তিক তথ্য শিক্ষার্থীদের জানাতে পারঙ্গম হতে হবে। এ ক্ষেত্রে আপসকামী হলে সেই জ্ঞান আহরণের জায়গা থেকে ছিটকে পড়া অবশ্যম্ভাবী হয়ে ওঠে।
আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, কল্পনাশক্তি জ্ঞানের চেয়ে মূল্যবান। জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, তবে কল্পনাশক্তি ব্যবহার করে পৃথিবী প্রদক্ষিণ করা সম্ভব। তাই পাঠ্যপুস্তকের কাজ হলো কল্পনাশক্তিকে শাণিত করা। আমাদের শিক্ষার্থীরাও এমন পাঠ্যপুস্তক পাবে—সেই প্রত্যাশা করি।
তথ্যসূত্র
১. Deighton et al., The Encyclopaedia of Education, Macmillan/Free Press, Vol. 9 (1971).
২. What makes a good textbook? Nature, Vol. 295, 1982.
৩. Michael et al., The Politics of the Textbook (1991).



