
ঢাকা, ১১ মার্চ – পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
টস জয়ের পর পিচ এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে তিনি সফরকারী পাকিস্তান দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
ঘরের মাঠে এই সিরিজটি আয়োজিত হওয়ায় বাংলাদেশ দল একটি ইতিবাচক শুরুর মাধ্যমে সিরিজে নিজেদের আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে আছে। অন্যদিকে সফরকারী পাকিস্তান দলও প্রথম ম্যাচে জয়লাভ করে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
প্রথম ম্যাচে জয় তুলে নিতে পারলে তা বাংলাদেশ দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। উল্লেখ্য এই সিরিজের বাকি দুটি ম্যাচও মিরপুরের একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এ এম/ ১১ মার্চ ২০২৬





