বাটলারের অনুপস্থিতিতে তৃতীয় ম্যাচে ওপেন করতে পারেন বেন ডাকেট। কিংবা এজবাস্টনে তিনে নেমে ২৩ বলে ৩৭ করা উইল জ্যাকসকে ওপেন করাতে পারে ইংল্যান্ড। সে ক্ষেত্রে ওপেনিংয়ে উইল জ্যাকসের সঙ্গী হতে পারেন ফিল সল্ট।
স্কাই স্পোর্টসকে জ্যাকস এ নিয়ে বলেছেন, ‘আমি ও ফিল একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি—ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছি, যেটা ইংল্যান্ড দলে খেলায় সাহায্য করেছে। আমরা একে অপরের খেলা ভালো বুঝি। আমরা স্বাধীনচেতা ব্যাটসম্যান, টপ অর্ডারে এখন যেমন হয় আরকি।’



