বুধবার সকাল থেকে পাকিস্তানের গুলিতে তিনজন নারী ও পাঁচ শিশুসহ ১৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে ভারত সরকার।
বৃহস্পতিবার (৮ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর আগে গতকাল বুধবার রাতে ১৫ জন নিহতের তথ্য জানায় ভারত।
এর আগে দেয়া একটি বিবৃতিতে ভারত জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখাজুড়ে ‘বিনা উসকানিতে গুলিবর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে’। এই রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত।
বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে মর্টার এবং শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করেছে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনী এই মর্টার এবং কামান হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে।






