আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, গাড়ি বিস্ফোরণে শিশু, নারীসহ ১৫ জন সাধারণ মানুষ গুরুতর আহত হন। তবে প্রাথমিক প্রতিবেদনে আহতের সংখ্যা ১১ জন বলা হয়েছিল। আহত ব্যক্তিদের মিরানশাহে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, আল–খাওয়ারিজরা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করে হামলা চালিয়ে থাকে। পাকিস্তানের আশা, আফগানিস্তানের তালেবান সরকার তাদের ভূমি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হতে দেবে না।



