পাকিস্তান-আফগান সংঘাত নিরসনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, ইরানের মধ্যস্থতার প্রস্তাব – DesheBideshe

পাকিস্তান-আফগান সংঘাত নিরসনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, ইরানের মধ্যস্থতার প্রস্তাব – DesheBideshe

পাকিস্তান-আফগান সংঘাত নিরসনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, ইরানের মধ্যস্থতার প্রস্তাব – DesheBideshe

ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে উদ্যোগী হয়েছে সৌদি আরব। এ বিষয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে জানানো হয় যে আলাপকালে আল-সৌদ এই অঞ্চলের উন্নয়ন এবং দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

অন্যদিকে উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখতে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ সময় গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানান।

এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান।

শুক্রবার ভোরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই প্রস্তাব দেন।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top