
ঢাকা, ১৫ মার্চ – আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড সংক্রান্ত একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন। কৃষকদের সরকারি সুযোগ সুবিধা, ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি আরও সহজ এবং স্বচ্ছ করার উদ্দেশ্যে এই বৈঠকটি আয়োজিত হয়। সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এতে অংশ নেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদী যে, কৃষক কার্ড বিতরণের এই পদক্ষেপ প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি কৃষি খাতকে আধুনিক করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলা নববর্ষের দিনে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কৃষকদের জন্য এই নতুন সুবিধার যাত্রা শুরু হবে।
এস এম/ ১৫ মার্চ ২০২৬





