পরপর তিন ওভারে সাকিবের ‘তিন’ – Allrounder BD

পরপর তিন ওভারে সাকিবের ‘তিন’ – Allrounder BD

পরপর তিন ওভারে সাকিবের ‘তিন’ – Allrounder BD

পরপর তিন ওভারে তানজিম হাসান সাকিব তুলে নিলেন ৩ উইকেট! আভিস্কা ফার্নান্ডো, পাথুম নিশাঙ্কার পর সাকিবের সর্বশেষ শিকার সাদিরা সামারাবিক্রমা। এই তিন ওভারে সাকিব রান দিয়েছেন মোটে ৯।

অষ্টম ওভারে প্রথমবার বল করতে নেমে দিয়েছিলেন ৯ রান। অথচ এর পরের তিন ওভারেই করেছেন অসাধারণ বোলিং। পাওয়ারপ্লের শেষ ওভারে শ্রীলঙ্কার রান যখন বিনা উইকেটে ৭১, তখনই ৩৩ বলে ৩৩ রান করা আভিস্কার উইকেট তুলে নেন তরুণ এই পেসার। পরের ওভারে আবারও বল করতে নেমে ২৮ বলে ৩৬ রান করা আরেক ওপেনার নিশাঙ্কাকে থামান। সাকিবের চতুর্থ ওভারের প্রথম বলে ফ্লিক করতে গিয়ে সামারাবিক্রমা ক্যাচ দিয়ে বসেন মুশফিকুর রহিমকে, ফিরতে হয় ৫ বলে ৩ রান করে।

এই প্রতিবেদন লেখা অবধি ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৯৫। ৬ ওভার বল করে এখন পর্যন্ত ২৪ রান খরচায় তানজিম হাসান সাকিব নিয়েছেন ৩টি উইকেট।

 

 

Scroll to Top