পদত্যাগের পরই বিস্ফোরক এনসিপি: “সাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার করুন!” আসিফ মাহমুদের স্ট্যাটাসে তুলকালাম! – DesheBideshe

পদত্যাগের পরই বিস্ফোরক এনসিপি: “সাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার করুন!” আসিফ মাহমুদের স্ট্যাটাসে তুলকালাম! – DesheBideshe


পদত্যাগের পরই বিস্ফোরক এনসিপি: “সাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার করুন!” আসিফ মাহমুদের স্ট্যাটাসে তুলকালাম! – DesheBideshe

ঢাকা, ২৪ জুলাই – শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে তোলপাড় শুরু হলো দেশের রাজনৈতিক অঙ্গনে। বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সরাসরি দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি কার্টুনধর্মী ছবি পোস্ট করে তিনি আনুষ্ঠানিকভাবে এই দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে আসিফ মাহমুদ ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।” একই সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দেন— #ArrestChuppu।

আসিফ মাহমুদের এই পোস্টের পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। মন্তব্য ঘরে বইছে নেটিজেনদের প্রতিক্রিয়ার ঝড়।

উল্লেখ্য, শুক্রবার বিকেলেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি স্পষ্ট জানান যে, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতার পাশাপাশি সম্প্রতি তাঁর শরীরে ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক বিরল স্নায়বিক রোগ ধরা পড়েছে।

এই রোগের ফলে তিনি মাঝেমধ্যে হুট করে ক্ষণিকের জন্য সংজ্ঞাহীন বা অচেতন হয়ে পড়েন। তাই শারীরিক ও মানসিক অসামর্থ্যের দরুন সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্বপ্রণোদিত হয়ে পদত্যাগ করেন।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর একদিকে যখন সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে নতুন নির্বাচন ও প্রটোকল গুছিয়ে নিচ্ছেন, ঠিক তখনই এনসিপি মুখপাত্রের এই গ্রেপ্তারের দাবি জল আরও ঘোলা করে তুলল। এখন দেখার বিষয়—প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এই দাবির মুখে কী পদক্ষেপ নেয়!

এনএন/ ২৪ জুলাই ২০২৬



Scroll to Top