পদত্যাগ করলেন টিউলিপ

পদত্যাগ করলেন টিউলিপ

যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। তিনি ব্রিটিশ সরকারের দুর্নীতিবিরোধী মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি।

তিনি তার ব্যক্তিগত এক্স একাউন্টে লিখেছেন, একটি নিরপক্ষ তদন্ত নিশ্চিত করেছে আমি মন্ত্রীর আচার আচরণ লঙ্ঘন করিনি। আমি নৈতিকতা বর্হিভূত  কাজ করেছি তার কোনও প্রমাণ নেই। তবুও, সরকারকে বিব্রত না করতে, আমি নগর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আমার পূর্ণাঙ্গ চিঠি এখানে দেওয়া হলো।’

পদত্যাগ করলেন টিউলিপ
ব্যক্তিগত এক্স একাউন্টে যা লিখেছেন তিনি

Scroll to Top