বিক্ষোভের কারণ
বিক্ষোভকারী তরুণদের অভিযোগ, বুধবার সংঘর্ষের ঘটনায় তাঁরা যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, পুলিশ তাঁদের সবাইকে গ্রেপ্তার করেনি।
‘জেন–জি’ জেলা সমন্বয়ক সম্রাট উপাধ্যায় বলেন, তাঁরা যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেই অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে এখনো আটক করা হয়নি। এ কারণেই তাঁরা আবারও বিক্ষোভ শুরু করেছেন।
বুধবারের সংঘর্ষে ছয়জন ‘জেন–জি’ সমর্থক আহত হয়েছিলেন।
বুধবার দিনভর ‘জেন–জি’ প্রজন্মের তরুণ ও ইউএমএল সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষ সিমারা বিমানবন্দরের কাছে ছড়িয়ে পড়লে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে, ফলে বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

