নেদারল্যান্ডস বনাম জাপান হাইভোল্টেজ লড়াই আজ, ইতিহাস গড়ার পথে কুরাসাও – DesheBideshe

নেদারল্যান্ডস বনাম জাপান হাইভোল্টেজ লড়াই আজ, ইতিহাস গড়ার পথে কুরাসাও – DesheBideshe


নেদারল্যান্ডস বনাম জাপান হাইভোল্টেজ লড়াই আজ, ইতিহাস গড়ার পথে কুরাসাও – DesheBideshe

আমস্টারডাম, ১৪ জুন – চলমান ফুটবল বিশ্বকাপের চতুর্থ দিনে আজ মাঠে নামছে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের মতো পরাশক্তিদের হারিয়ে চমক দেখানো জাপান এবারও বড় কোনো অঘটন ঘটাতে মুখিয়ে আছে।

নেদারল্যান্ডসের ডাচ কোচ রোনাল্ড কোমান দলকে নিয়ে আশাবাদী হলেও প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। ভার্জিল ভ্যান ডাইক এবং মেম্ফিস ডিপাইয়ের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে ডাচরা টুর্নামেন্টে শুভ সূচনা করতে চায়।

কোমান জানিয়েছেন তারা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান এবং জাপানের বিপক্ষে লড়াইটি বেশ কঠিন হবে।

অন্যদিকে আজকের দিনটি ফুটবলের ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে কুরাসাওয়ের জন্য। মাত্র দেড় লাখ জনসংখ্যার এই ক্ষুদ্র দেশটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে লড়বে। তাদের অভিষেক ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

জার্মানরা গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার গ্লানি মুছে এবার নতুনভাবে যাত্রা শুরু করতে মরিয়া।

কুরাসাওয়ের বর্ষীয়ান কোচ ডিক অ্যাডভোকাট জানিয়েছেন তারা জার্মানির কাজ কঠিন করে দেবেন।

এছাড়াও দিনের অন্যান্য ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আইভরি কোস্ট এবং সুইডেন লড়াই করবে তিউনিসিয়ার বিপক্ষে।

সব মিলিয়ে ফুটবলের মহাযজ্ঞে আজ এক রোমাঞ্চকর দিনের অপেক্ষায় ফুটবল ভক্তরা।

এনএন/ ১৪ জুন ২০২৬



Scroll to Top