নীলফামারীতে মিলল সূর্যের দেখা, জনজীবনে স্বস্তি

নীলফামারীতে মিলল সূর্যের দেখা, জনজীবনে স্বস্তি

উত্তরের জেলা নীলফামারীতে ঘন কুয়াশা আর তীব্র শীতর টানা ৯ দিন পর দেখা মিলল সূর্যের। তবে সূর্যের তেমন উত্তাপ না থাকলেও কিছুটা স্বস্তিতে উত্তরের মানুষ। এর আগে বৈরি আবহাওয়ার কারনে ব্যাঘাত ঘটেছে মানুষের স্বাভাবিক কর্মজীবন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে শহর ঘুরে দেখা যায়, গতদিনের থেকে শহরে মানুষের ব্যস্ততা বেড়েছে। প্রয়োজন ছাড়াও বের হয়েছে অনেকে। স্কুল, কলেজ,অফিস আদালত স্বাভাবিক ভাবে শুরু হয়েছে।

নীলফামারীতে মিলল সূর্যের দেখা, জনজীবনে স্বস্তি

চৌরঙ্গী মোড়ের রিকশা চালক রহিম আলী বলেন, ‘আজ সকালে সূর্য বের হয়েছে। মানুষ বাজারে আসতে শুরু করেছে। গত কয়েকদিন খুব খারাপ অবস্থা ছিলো, আশা করি আজকে ভালো আয় হবে।’ 

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ‘সকালে কুয়াশা থাকলেও গতদিনের থেকে চেয়ে আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে এমন শীত আরও কয়েকদিন থাকতে পারে’ ।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্য মতে সৈয়দপুরে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Scroll to Top