একযুগ ধরে আর্জেন্টিনার ঘরোয়া লিগে গ্যালারিতে বসে খেলা দেখায় নিষেধাজ্ঞায় ছিলেন সফরকারী দলের সমর্থকরা। সেটি তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আজেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ে। দিনটিকে তিনি আলবিসেলেস্তে ফুটবলের ঐতিহাসিক দিন উল্লেখ করেছেন।
আজেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, নিষেধাজ্ঞা পুরোপুরি কাটাতে আগে পরীক্ষা দিতে হবে ভক্ত-সমর্থকদের। চলতি ঘরোয়া লিগে পরবর্তী রাউন্ডের সূচি লুনাস ও রিভারপ্লেট ক্লাবের মাঠে হতে চলা দুই ম্যাচে দর্শকদের আচরণ যাচাই করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ে হবে।
ভক্ত-সমর্থকদের উপর নিষেধাজ্ঞা তুলে দেয়ার প্রাথমিক পদক্ষেপে বড় ভূমিকা বিশ্বজয়ী তারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার। সম্প্রতি ইউরোপ অধ্যায় শেষ করে পর্তুগিজ ক্লাব বেনফিকা ছেড়ে শৈশবের ঠিকানা আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রালে ফিরে এসেছেন তিনি।
তাকে ঘিরে সমর্থকদের মাঝে নতুন করে শুরু হয় উন্মাদনা। অ্যাটাকিং মিডফিল্ডারকে ঘিরে দর্শকদের মাঠে বসে খেলা দেখার নিষেধাজ্ঞা ওঠাতে প্রেরণা হিসেবে কাজ করেছে, জানান এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ে।
উচ্ছ্বাস প্রকাশ করে আর্জেন্টাইন ফুটবলের প্রধান ক্লদিও বলেছেন, ‘এটি ঐতিহাসিক দিন, কারণ আজ সফরকারী সমর্থকদের মাঠে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে প্রতিপক্ষ দর্শকদের উপস্থিতি নিয়ে প্রত্যাশা পূরণ হবে আয়োজক ক্লাবেরও। ফুটবল সমর্থক ও সমাজ এটাই চেয়ে আসছে।’
এর আগে ২০১৩ সালে লানুস ও এস্তুদিয়ান্তেস ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হয় পুলিশ। ওই সংঘর্ষে নিহত হন এক সমর্থক। আরেক ম্যাচে গুলিবিদ্ধ হয়ে দেশটির জনপ্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের দুই সমর্থক নিহত হন। দুটি ঘটনাকে কেন্দ্র করে কেবল স্বাগতিক ক্লাবের দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখার নিয়ম চালু করেছিল এএফএ।




