নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি | চ্যানেল আই অনলাইন

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেলা সাড়ে ৩.৩০টায় আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার পাঠ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় আছেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। অতীতে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তিনিই প্রতিটি নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় কারাবন্দি ছিলেন খালেদা জিয়া। ওই বছরের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে একাদশ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।

Scroll to Top