
ঢাকা, ০৫ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সম্মতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে একজন যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার এবং উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১৩ জন কর্মকর্তা রয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
আদেশে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাদের বিষয়ে নির্বাচন কমিশন সম্মতি দেওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬





