নির্বাচন ও গণভোট নিয়ে আজ বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসছে ইসি – DesheBideshe

নির্বাচন ও গণভোট নিয়ে আজ বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসছে ইসি – DesheBideshe

নির্বাচন ও গণভোট নিয়ে আজ বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসছে ইসি – DesheBideshe

ঢাকা, ২৫ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সব বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হোটেল ওয়েস্টিনে কমিশনের সব সদস্য একসঙ্গে দেশে অবস্থানরত সব বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি আরও জানান, এই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচনের স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ বিষয়ে আলোচনা হবে।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬

Scroll to Top