নিরাপত্তার কারণে রিয়াদে কানাডা দূতাবাস বন্ধ ঘোষণা – DesheBideshe

নিরাপত্তার কারণে রিয়াদে কানাডা দূতাবাস বন্ধ ঘোষণা – DesheBideshe

নিরাপত্তার কারণে রিয়াদে কানাডা দূতাবাস বন্ধ ঘোষণা – DesheBideshe

রিয়াদ, ৩ মার্চ – নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কানাডিয়ান দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। কানাডা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ দূতাবাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

একইসঙ্গে আগামী শুক্রবার ৬ মার্চ পর্যন্ত সশরীরে উপস্থিত হওয়ার সকল পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। উল্লেখ্য, এর আগে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে সংঘটিত ওই হামলায় মার্কিন দূতাবাসের ভেতরে আগুন ধরে যায় এবং ভবনের আংশিক ক্ষতি হয়। মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন ও ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ও পরবর্তী নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হলো।

এস এম/ ৩ মার্চ ২০২৬



Scroll to Top