নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন – DesheBideshe

নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন – DesheBideshe


নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন – DesheBideshe

ঢাকা, ২১ এপ্রিল – নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে নিয়মিত ও অভিজ্ঞ তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রামে রাখা হয়েছে।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। ২৮ বছর বয়সী সাকলাইনের বোলিং দক্ষতা এবং ব্যাটিংয়ে পাওয়ার হিটিং সামর্থ্যের ওপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল।

এছাড়া স্কোয়াডে ফিরেছেন ডানহাতি পেসার রিপন মন্ডল। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়া ২৩ বছর বয়সী রিপন এর আগে ২০২৩ সালে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। এরপর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ মে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ঘোষিত এই স্কোয়াডে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।

পূর্ণাঙ্গ স্কোয়াডঃ লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামিম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬



Scroll to Top