এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলা নিশ্চিত করে দেশে ফিরেছে নারী ফুটবলা দল। তাদের বরণ করে নিতে প্রস্তুত হাতিরঝিল এম্পিথিয়েটার।
রাত ১২ টার পর থেকে হাতিরঝিলে আসতে শুরু করে বাংলাদেশ ফুটবলের ভক্ত সমর্থকেরা। উপস্থিত হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক কয়েকজন খেলোয়াড়ও।
উপস্থিত হয়েছেন জাতীয় দলের সাবেক গোলকিপার আমিনুল ইসলাম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
হাতিরঝিলে উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। আরও উপস্থিত আছেন মার্কেটিং কমিটির হেড ও বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমসহ অন্যান্যরা।
রাত দেড়টায় বাংলাদেশ ফুটবল দল ঢাকায় পা রাখেন। এরপর বাকি কার্যক্রম শেষ করে হাতিরঝিলের পথে রওনা হয়েছে জাতীয় দল।





