নাবিল গ্রুপের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

নাবিল গ্রুপের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

নাবিল গ্রুপের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে নাবিল গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মিলনমেলা ও প্রীতিভোজ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক বন্ধন, পারস্পরিক সম্মানবোধ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ঐক্যের এক অনন্য উদাহরণ হিসেবে এই বিশেষ আয়োজন করা হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য বিনিময় ও প্রীতিভোজের মাধ্যমে আনন্দ ও উচ্ছ্বাসে পরিপূর্ণ ছিল। কর্মী এবং ব্যবস্থাপনা উন্নয়ন, সম্পর্ককে আরো সুদৃঢ় করা এবং পারিবারিক বন্ধন জোরদার করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম এবং পরিচালক ইযাজ আবরার নাবিল। অনুষ্ঠানে কৃষিবিদ আমিনুল ইসলাম উল্লেখ করেন যে নাবিল গ্রুপ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় বরং এটি একটি পরিবারের মতো।

তিনি বলেন কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার ফলেই নাবিল গ্রুপ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাতারে পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করেন যে এই মিলনমেলা তাদের ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরো গভীর করবে। মানুষই তাদের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে তিনি বলেন যে প্রত্যেকের অবদানেই নাবিল গ্রুপের এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন যে তাদের শ্রম ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের আসল শক্তি। ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান মন্তব্য করেন যে এখানে কর্মরত প্রত্যেক কর্মীই প্রতিষ্ঠানের প্রাণ এবং এই আয়োজন সম্পর্ককে আরো মানবিক করেছে।

পরিচালক ইযাজ আবরার নাবিল টিমওয়ার্ককে সফলতার চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া কর্মচারীরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। সিনিয়র কর্মকর্তা মামুনুর রশিদ এবং তরুণ কর্মী আয়নাল হক প্রতিষ্ঠানের প্রতি তাদের কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা তুলে ধরেন। নাবিল গ্রুপ বিশ্বাস করে যে একসঙ্গে পথ চলাই সফলতার সবচেয়ে বড় শক্তি এবং এই আয়োজন সেই বিশ্বাসকে আরো সুপ্রতিষ্ঠিত করেছে।

এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নাবিল গ্রুপের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত first appeared on DesheBideshe.

Scroll to Top