Last Updated:
Birbhum News: ঠিক এক মাস আগে পাপুরি গ্রামের একটি মাদ্রাসার পিছনে খালে এক নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই মৃতদেহের সঙ্গেই নানুরের খালা গ্রামের ১৫ বছরের নাবালিকা দিশা মণ্ডলের ডিএনএ মিলল।

নানুরম বীরভূম, ইন্দ্রজিৎ রুজ: নানুরে নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বীরভূমের নানুরের খালা গ্রামের ১৫ বছরের নাবালিকা দিশা মণ্ডলের ডিএনএ মিলল পাপুরি গ্রামে উদ্ধার হওয়া পচাগলা মৃতদেহের সঙ্গে। এক মাস পর অবশেষে দেহ হাতে পেল পরিবার। মেয়ের দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন মা।
ঠিক এক মাস আগে পাপুরি গ্রামের একটি মাদ্রাসার পিছনে খালে এক নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই তারা খবর দেন থানায়। পুলিশ দেহটি উদ্ধার করে বোলপুর হাসপাতালে নিয়ে যায়। দেহের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। সেই সময়েই স্থানীয়দের একাংশের দাবি করেছিলেন, এই দেহ দিন কয়েক আগে নিখোঁজ হয়ে যাওয়া এক নাবালিকার। সেই আশঙ্কাই সত্যি হল। দিশা মণ্ডলের ডিএনএ মিলল উদ্ধার হওয়া পচাগলা দেহের সঙ্গে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 27, 2025 12:00 AM IST



