নরসিংদীতে বিএনপির সংঘর্ষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

নরসিংদীতে বিএনপির সংঘর্ষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আলোকবালীর সংঘর্ষের ঘটনায় হতাহত ব্যক্তিদের খবর নিতে হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন হতাহত ব্যক্তিদের স্বজন, স্থানীয় লোকজন ও সাংবাদিকেরা। বেলা পৌনে ১১টার দিকে বিএনপির একদল কর্মী যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকারকে ঘিরে ধরেন। তাঁরা জানতে চান, যমুনা টিভির সংবাদে ঘটনাটিকে কেন ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষ’ লেখা হয়েছে। তাঁদের দাবি, ঘটনাটি ঘটেছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে। দ্রুত সেটি সংশোধনের দাবি করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য, এ সময় সাংবাদিক আইয়ুব খান সরকার তাঁদের বলেন, স্থানীয় লোকজন, বিভিন্ন সোর্স ও পুলিশের বক্তব্য নিয়ে তিনি প্রতিবেদনটি করেছেন। এখানে কোনো ভুল নেই। এ কথা বলার পরপরই তাঁরা উত্তেজিত হয়ে আইয়ুব খান সরকারের গায়ে হাত তোলেন। এ সময় তাঁদের উপর্যুপরি কিলঘুষিতে মাথা ফেটে যায় তাঁর। একপর্যায়ে কয়েকজন সাংবাদিকের সহায়তায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) কক্ষে আশ্রয় নেন তিনি।

Scroll to Top