নতুন চিফ প্রসিকিউটর হলেন আইনজীবী আমিনুল ইসলাম | চ্যানেল আই অনলাইন

নতুন চিফ প্রসিকিউটর হলেন আইনজীবী আমিনুল ইসলাম | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপণ জারি করেছে আইন মন্ত্রণালয়। তিনি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় সকল সুযোগ সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়েছে।

একই প্রজ্ঞাপণে বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়। জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে এডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রনালয়।

নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত আছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। এছাড়া বিডিআর হত্যা মামলা, একুশে আগষ্টে গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন তিনি।

Scroll to Top