কাবার কিসওয়া দেখতে একটি অখণ্ড কাপড়ের টুকরা মনে হলেও এটি আসলে অনেকগুলো বিশেষায়িত কাপড়ের সংমিশ্রণ। কাঠামো, উজ্জ্বলতা ও স্থায়িত্বের বিষয়টি মাথায় রেখে এতে বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে।
কিসওয়ার প্রধান অংশটি তৈরি করা হয়েছে কালো রেশম দিয়ে। এটি কিসওয়ার বাইরের আবরণ তৈরি করে এবং একে অনন্য রূপ দেয়। এর নকশায় কোরআনের আয়াত খোদাই এবং অলংকরণের জন্য বিশেষ এক ধরনের রেশমি কাপড় ব্যবহার করা হয়েছে।
কিসওয়াটিকে টেকসই ও মজবুত করতে এর ভেতরে আস্তর হিসেবে ঘিয়ে রঙের সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। এ ছাড়া কিসওয়ার কাঠামোগত স্থিতিশীলতা বাড়ানোর জন্য এর বাড়তি অংশগুলোতে সাদা সুতি কাপড় দেওয়া হয়েছে।



