আটটি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ–সমর্থিত প্রার্থীরা। তাঁরা হলেন নুসরাত-ই আলম, তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, নজমুল হুদা ও আলতাফ হোসেন। সদস্য পদে স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন আনোয়ার হোসেন।
২০২৬ সালের জন্য অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেলের ১৫ প্রার্থীর মধ্যে ১২ জন জয়ী হন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে তিনজনই নির্বাচিত হয়েছেন।



