
শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ঝড়বৃষ্টি হবে।