বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে বনানীস্থ সমাধিতে শ্রদ্ধা শেষে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, পুরো জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে; কিন্তু নির্বাচনকে বিলম্বিত করতে এখনও অনেকে ষড়যন্ত্র করছে।
রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ পালিযে গেলেও তারা বসে নেই। তারা কালো টাকা ও অবৈধ অস্ত্র ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করছে। বিএনপির কোন কর্মসূচি থাকলে তারা অন্ধকার থেকে বের হয়ে হামলা করছে।
রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার বিভৎস পৈশাচিকতার শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকো। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। এমন অসংখ্য ত্যাগের বিনিময়ে ৫ আগষ্টে স্বৈরাচারের পতন হয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরাফাত রহমান কোকো। দেশে যদি স্বাভাবিক রাজনীতি থাকতো তাহলে তার এই অকাল মৃত্যু হতো না।
এসময় চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার আহ্বান জানান রিজভী।





