২. পড়ার মধ্যে বিরতি
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইজিয়ানার গবেষকদের মতে, নতুন কোনো বিষয় পড়ার জন্য একটানা ৩০ থেকে ৫০ মিনিট সময় নেওয়া উচিত। এর চেয়ে কম সময়ে পড়া ঠিকমতো মাথায় ঢোকে না। আবার ৫০ মিনিটের বেশি একটানা পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রতিবার পড়ার পর ৫ থেকে ১০ মিনিটের একটি ছোট বিরতি নেওয়া জরুরি। মানসিক ক্লান্তি বা মাথা গরম থাকা অবস্থায় নতুন কিছু শেখা প্রায় অসম্ভব। তাই পড়াশোনার মধ্যে নিজের মাথার বিশ্রাম দিতে হবে।
৩. নোট লিখতে হবে হাতে
ল্যাপটপ বা মোবাইলে টাইপ করে নোট নেওয়া দ্রুত হতে পারে। তবে কলম ও কাগজ ব্যবহার করে হাতে লিখলে যেকোনো বিষয় আরও ভালোভাবে শেখা ও বোঝা যায়। প্রিন্সটন এবং ইউসিএলএর গবেষকেরা দেখেছেন, যেসব শিক্ষার্থী হাতে লিখে নোট নেয়, তারা পড়া অনেক বেশি মনোযোগ দিয়ে শোনে।
ফলে তারা মূল বিষয়গুলো সহজে মনে রাখতে পারে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পাম মুলার জানান, ল্যাপটপে নোট নেওয়ার একটি খারাপ দিক আছে। শিক্ষার্থীরা সাধারণত শিক্ষকের বক্তৃতার অর্থ না বুঝে প্রতিটি শব্দ হুবহু টাইপ করার চেষ্টা করে। নিজের ভাষায় গুছিয়ে না লেখার এই অভ্যাসটি পড়াশোনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।



