বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতি তথা দ্রব্যমূল্য কমাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ওষুধ দেওয়া হয়েছে। সামনে এটি কাজ করা শুরু করবে, তবে এজন্য আরেকটু ধৈর্য্য ধরতে হবে। গভর্নর বলেছেন, দ্রব্যমূল্য না কমার আরেকটি কারণ চাঁদাবাজি, যা আগেও ছিলো, এখনো আছে।