‘দ্য পুশকিন জব’ বিরল বই চুরির আন্তর্জাতিক অপরাধী চক্র

‘দ্য পুশকিন জব’ বিরল বই চুরির আন্তর্জাতিক অপরাধী চক্র

বিরল বই চুরির এই ধারা নতুন নয়। ইউরোপে ২০০০–এর দশকের শুরুতে ইংরেজি ও ফরাসি পাণ্ডুলিপি নিয়ে একই রকমের অপরাধ সংঘটিত হয়েছিল। কিন্তু ‘দ্য পুশকিন জব’ বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ, এটি সাহিত্যিক ঐতিহ্যের মূল শিকড়কে আঘাত করেছে।

সংস্কৃতি–সংরক্ষণ বিশেষজ্ঞরা বলছেন, তাঁদের আশা বই যে কেবল কাগজ নয়, বরং সভ্যতার ইতিহাসের মূল্যবান স্মারক। প্রতিটি প্রথম সংস্করণ, প্রতিটি নোটেশন বা প্রিন্টিং বৈশিষ্ট্যই যে সাহিত্য ইতিহাসের অংশ—অপরাধী চক্রটি অন্তত এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষগুলোর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

লাটভিয়ার পুলিশ ইন্টারপোলের সহায়তায় বর্তমানে ২০টির বেশি দেশে তল্লাশি চালাচ্ছে। চুরি হওয়া বইগুলোর মধ্যে ইউজিন ওনেগিন-এর প্রথম সংস্করণ ও দস্তয়েভস্কির হাতে লেখা নোটসংবলিত এক অনুলিপি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।

Scroll to Top