পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ খবর পাওয়া গেছে।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ১৯ পয়সা। এ ছাড়া জুলাই-ডিসেম্বর সময়ে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ ছিল ২ টাকা; আগের বছরের একই সময়ের যা ছিল ৭৮ পয়সা। নগদ প্রবাহ বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, এ সময়ে সরবরাহকারীদের অর্থ পরিশোধের তুলনায় ক্রেতাদের কাছ থেকে সংগ্রহ বেড়েছে।
১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি বর্তমানে ‘এ’ শ্রেণিভুক্ত স্বল্প মূলধনি একটি কোম্পানি।



