দেশে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ ডলার, অর্থনীতির আকার ৪৫৬ বিলিয়ন – DesheBideshe

দেশে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ ডলার, অর্থনীতির আকার ৪৫৬ বিলিয়ন – DesheBideshe

দেশে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ ডলার, অর্থনীতির আকার ৪৫৬ বিলিয়ন – DesheBideshe

 ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – দেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২ হাজার ৭৬৯ ডলারে উন্নীত হয়েছে। আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করেছে। পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় মুদ্রায় ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা। এর আগের অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ডলারের হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় ৩১ ডলার বৃদ্ধি পেয়েছে। বিবিএস আরও জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনীতির আকার বা জিডিপি আগের বছরের ৪৫০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৫৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যদিও এটি প্রাথমিক প্রাক্কলন ৪৬২ বিলিয়ন ডলারের চেয়ে কিছুটা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসএএস/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬

Scroll to Top