দেশে প্রায় চার কোটি কিডনি রোগীর মধ্যে মাত্র ২৫ শতাংশ চিকিৎসার সুযোগ পান। বিশেষজ্ঞ কিডনি চিকিৎসকরা বলছেন, কিডনি অকেজো হওয়ার অন্যতম কারণ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও সময় মতো শনাক্ত না হওয়া। খাদ্যাভাস ও সুষ্ঠু জীবনাচার চর্চায় কিডনি রোগ ও জটিলতা এড়ানো সম্ভব।