দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

ঢাকা, ৯ মার্চ – আগামী ১৬ মার্চ দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্য দিয়ে তিনি কাহারোল উপজেলার সাহা পাড়া খাল খননের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

রোববার দুপুর ২টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই তথ্য নিশ্চিত করেন। পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মন্ত্রণালয়ের সচিব ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী জানান, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এই উদ্যোগের ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। হাজারো মানুষের কাঙ্ক্ষিত এই খাল খনন কাহারোলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল।

অন্যদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে বর্তমান সরকার সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল উদ্যোগ গ্রহণ করেছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোলের বলরামপুর ও বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খাল খনন করা হবে। দেশের নদী, খাল এবং জলাশয়গুলো পূর্ণাঙ্গভাবে খননের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও উল্লেখ করেন, বলরামপুর থেকে সাইতারা পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খননের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইসগেট নির্মাণ করা হবে। এর ফলে কৃষকদের সেচ খরচ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং তারা আর্থিকভাবে সরাসরি লাভবান হবেন।

এনএন/ ৯ মার্চ ২০২৬



Scroll to Top