বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন আর মানুষের ভাগ্যন্নোয়নই বিএনপির মূল লক্ষ্য। রাজধানীতে নির্বাচনি জনসভায় তিনি সবাইকে ১২ই ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা আর দুর্নীতি দমন বিএনপির প্রধান অগ্রাধিকার। নিজের ও দলের জন্য ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকাকে একটি নিরাপদ শহর গড়ে তুলবেন।



