দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন জুলাইযোদ্ধা আশরাফুল – DesheBideshe

দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন জুলাইযোদ্ধা আশরাফুল – DesheBideshe

দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন জুলাইযোদ্ধা আশরাফুল – DesheBideshe

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন জুলাইযোদ্ধা আশরাফুল। রবিবার সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালটির সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায় যে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আশরাফুলের মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।

থাইল্যান্ডে টানা ১৪ মাস তিনি নিবিড় পর্যবেক্ষণে বা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে এনে আবারও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। দীর্ঘ ১৮ মাস পর এই জুলাইযোদ্ধার মৃত্যুতে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে আশরাফুলের মরদেহ হস্তান্তর করা হবে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top