দেখা মিলল নকআউটের ১৯ দল, প্রতিপক্ষ ঠিক চার ম্যাচের | চ্যানেল আই অনলাইন

দেখা মিলল নকআউটের ১৯ দল, প্রতিপক্ষ ঠিক চার ম্যাচের | চ্যানেল আই অনলাইন

শেষ ধাপে বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা। একে একে দেশগুলো টিকিট কাটছে শেষ বত্রিশের, কিছু পড়ছে বাদ। ইতিমধ্যে ১৯ দলের নির্ধারণ হয়ে গেছে নকআউট টিকিট। অপেক্ষায় আরও ১৩ দল। এর মাঝে নকআউটের ৪টি ম্যাচের প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে।

বাকি ১৩ দলের মধ্যে ৮ দল লড়বে গ্রুপের প্রথম এবং দ্বিতীয় হওয়ার লড়াইয়ে, ৫ দল গ্রুপের তৃতীয় স্থানের সেরা আটের মধ্যে থেকে নকআউটে যাবে। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচের পর পরের রাউন্ড নিশ্চিত করেছিল ৭ দল।

যার মধ্যে গ্রুপ-এ থেকে মেক্সিকো, ডি থেকে যুক্তরাষ্ট্র, ই থেকে জার্মানি, জে গ্রুপ থেকে আর্জেন্টিনা, আই থেকে ফ্রান্স, নরওয়ে এবং কে থেকে কলম্বিয়া নকআউটে গেছে। আসর থেকে বিদায় নেয়া দেশগুলোর মধ্যে রয়েছে সি গ্রুপের হাইতি, ডি গ্রুপের তুরস্ক, এফ গ্রুপের তিউনিসিয়া, জে গ্রুপের জর্ডান এবং এল থেকে পানামা।

সবশেষ গ্রুপ-এ থেকে পরের রাউন্ডের টিকিট কেটেছে সাউথ আফ্রিকা। বি গ্রুপ থেকে সুইজারল্যান্ড, কানাডা এবং বসনিয়া নকআউটে জায়গা করে নিয়েছে। সি গ্রুপ থেকে ব্রাজিল এবং মরক্কো পরের রাউন্ডে পৌঁছেছে। ডি থেকে অস্ট্রেলিয়া এবং ই থেকে আইভরি কোস্ট ও ইকুয়েডর উঠে গেছে পরের ধাপে। এফ থেকে গেছে নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন।

এ-গ্রুপ থেকে চেক প্রজাতন্ত্র, বি গ্রুপ থেকে কাতার, ই গ্রুপ থেকে কুরাসাও সর্বশেষ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

এখনও অপেক্ষায় আছে এ-গ্রুপের সাউথ আফ্রিকা, সি গ্রুপের স্কটল্যান্ড, ডি গ্রুপের প্যারাগুয়ে, জি গ্রুপের মিশর, ইরান এবং নিউজিল্যান্ড। এইচ গ্রুপ থেকে স্পেন উরুগুয়ে ও কেপ ভার্দে, জে গ্রুপ থেকে অস্ট্রিয়া ও আলজেরিয়া, কে গ্রুপ থেকে পর্তুগাল এবং কঙ্গো, এল গ্রুপ থেকে ইংল্যান্ড, ঘানা এবং ক্রোয়েশিয়া। এই দলগুলোর থেকে ১৩ দেশ যাবে পরের রাউন্ডে।

প্রতিপক্ষ ঠিক হল যে চার ম্যাচের
যুক্তরাষ্ট্র Vs বসনিয়া
নেদারল্যান্ডস Vs মরক্কো
ব্রাজিল Vs জাপান
সাউথ আফ্রিকা Vs কানাডা

Scroll to Top