দায়িত্ব নেওয়ার পর ছোট গ্রাহকদের আমানত ফিরিয়ে দিতে এ পর্যন্ত দুর্বল ব্যাংকগুলোকে ৮৭ হাজার কোটি টাকা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। লিজিং কোম্পানিসহ অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের বিষয়েও আশার বাণী শুনিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন এরই মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানকে কেন বন্ধ করা হবেনা জানতে চেয়ে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তবে গ্রাহকের আমানত যাতে কোনভাবে খোয়া না যায় তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন গভর্নর।




