জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘আমি এসেছি বিগত দিনে যাঁরা নির্যাতনের স্বীকার হয়েছেন, তাঁদের স্মরণ করতে। আমরা সেই সব নির্যাতিত মানুষের জন্য দোয়া করি, পাশাপাশি আপনাদের কাছে প্রশ্ন করি নতুন করে আরেকটি ফ্যাসিবাদ দেখতে চান কি না। তাহলে এক হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।’
চুরি বন্ধ করলে মাত্র ৫ বছরে দেশের চেহারা পাল্টে দেওয়া হবে উল্লেখ করে জামায়াত আমির আরও বলেন, ‘যাঁরা দুর্নীতি করেন, তাঁদের গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ ফেরত আনা হবে।’
জনসভায় জেলায় জামায়াতের চার প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির। এ সময় দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

