অরূপরতন চৌধুরী আরও জানান, পূজার সময় মানুষ সাধারণত নতুন গান শোনার অপেক্ষায় থাকে, আর সেই আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্যই এই গান তৈরি করা।
সংগীতা মিউজিক কর্তৃপক্ষের মতে, পূজা উপলক্ষে এমন ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও দর্শকদের কাছে এক নতুন অভিজ্ঞতা এনে দেবে। পূজার গান মানেই যে শুধু প্রথাগত বন্দনা নয়, তার পাশাপাশি নাচ, রং ও আবহের এক উৎসবও—এবারের গানটিতে তারই প্রতিফলন থাকবে। এবারের দুর্গোৎসবে সবার নজর থাকবে এই মিউজিক ভিডিওটির দিকে। ইউটিউব ও টেলিভিশনে একযোগে মুক্তির কারণে দেশের পাশাপাশি প্রবাসী দর্শকরাও সহজেই গানটি উপভোগ করতে পারবেন।



