দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সকল প্রস্তুতি সস্পন্ন: ধর্ম উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সকল প্রস্তুতি সস্পন্ন: ধর্ম উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাহাত হোসেইন: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে তাদের দূর্গাপূজা উদযাপন করবেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।

আজ মঙ্গলবার ৮ অক্টোবর মাদারীপুরে শিবচরে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা সীরাতুন্নবী সাঃ এর উপলক্ষে সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন।

GOVT

তিনি আরও বলেন, আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের ধর্ম উপদেষ্টা। আমার মন্ত্রণালয়ে সব ধর্মের জন্য আলাদা আলাদা ট্রাস্ট রয়েছে। সেখান থেকে সকল ধর্মের ধর্মীয় উপাসনালয়ে সহায়তা প্রদান করা হয়। এবছর হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে অনলাইনের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আল্লামা মাহমুদুল হাসান দা.বা. এর সভাপতিত্বে শিবচরের বাহাদুরপুরে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক, প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, গওহরপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা মুসলেহ উদ্দীন গওহরপুরীসহ অন্যরা।

Scroll to Top