দুবাইয়ে স্টুডিওকে বাংকার বানিয়ে পরিবার নিয়ে আছেন রিও ফার্ডিনান্ড

দুবাইয়ে স্টুডিওকে বাংকার বানিয়ে পরিবার নিয়ে আছেন রিও ফার্ডিনান্ড

ক্রমাগত হুমকির মাত্রা বাড়তে থাকায় ফার্ডিনান্ড পরিবারকে শেষ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। কর্তৃপক্ষ ও নিরাপত্তা প্রটোকলের পরামর্শে তারা বাড়ির বেজমেন্টে (আংশিক বা সম্পূর্ণরূপে মাটির স্তরের নিচের কক্ষ) আশ্রয় নেয়।

ফার্ডিনান্ড এ নিয়ে বলেন, ‘সত্যি বলতে, পরিস্থিতিটা কিছুটা ভয়ংকর ছিল। তবে অদ্ভুতভাবে একই সঙ্গে নিজেকে নিরাপদ ও সুরক্ষিতও মনে হয়েছে। আমার স্টুডিওটাই এখন বাংকারে পরিণত হয়েছে। আমাদের বেজমেন্টে যেতে বলা হয়েছিল, আমরা সেখানেই কম্বল-লেপ নিয়ে ঘুমিয়েছি।’

রিও ফার্ডিনান্ডের স্ত্রী কেট সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান পরিস্থিতির একটি আবেগঘন আপডেট দেন। কেট জানান, হামলার তীব্রতায় শুরুতে তিনি বাক্‌রুদ্ধ হয়ে পড়েছিলেন। সাবেক এই টেলিভিশন ব্যক্তিত্ব ভক্তদের আশ্বস্ত করে লেখেন, ‘সবাইকে বার্তার জন্য ধন্যবাদ, নীরব থাকার জন্য দুঃখিত…আমরা নিরাপদে আছি। সরকার আমাদের নিরাপদ রাখতে অসাধারণ কাজ করছে। স্নায়ুচাপ থাকলেও মনে হচ্ছে আমরা খুব নিরাপদ আছি।’

Scroll to Top