দুজন শিক্ষক দিয়ে টেনেটুনে চলছে ৪৮৬ ছাত্রীর স্কুল

দুজন শিক্ষক দিয়ে টেনেটুনে চলছে ৪৮৬ ছাত্রীর স্কুল

জকিগঞ্জ উপজেলায় ১৯৬৯ সালে জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে বিদ্যালয়টি সরকারি হয়। জকিগঞ্জ উপজেলা সিলেট শহর থেকে ৯১ কিলোমিটার দূরে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, ভারত সীমান্তবর্তী জকিগঞ্জের দূরত্ব বেশি হওয়ায় অনেক শিক্ষক এখানে যেতে চান না। কাউকে সেখানে নিয়োগ দেওয়া হলেও কিছুদিন পর চেষ্টা-তদবির করে শহর কিংবা পছন্দের কোনো বিদ্যালয়ে বদলি হয়ে চলে আসেন। ফলে জকিগঞ্জের বিদ্যালয়গুলোয় শিক্ষকসংকট লেগেই থাকে।

জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে ১০ টি। সর্বশেষ ২০২৫ সালে বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক ছিলেন। কিন্তু ওই বছরের মার্চ, এপ্রিল ও ৭ জুলাই মাসে তিনজন শিক্ষক বদলি হয়ে যান। বর্তমানে কর্মরত আছেন সামাজিক বিজ্ঞানের শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওমর ফারুক ও ইসলাম শিক্ষার সহকারী শিক্ষক জুলহাস সুজন। দুজনেরই চাকরিজীবনের প্রথম নিয়োগ এই বিদ্যালয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়টির একজন সাবেক শিক্ষক প্রথম আলোকে বলেন, চাকরিজীবনের প্রথম পদায়ন হিসেবে শিক্ষককে এ বিদ্যালয়ে পাঠানো হয়। কিন্তু কিছুদিন পর চেষ্টা-তদবির করে অনেকে বদলি হয়ে চলে যান। পুরোনো ও অভিজ্ঞ শিক্ষকই এখানে আসতে চান না।

Scroll to Top