চট্টগ্রামের কর্ণফুলীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইনজীবীর নাম কাওসার হোসেন (৩৫)। তিনি উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিনের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও তাঁরা দীর্ঘদিন ধরে পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় থাকতেন।



