দীর্ঘ বিরতির পর ফের রোমান্টিক আবহে পর্দায় ফিরছেন শাহরুখ খান – DesheBideshe

দীর্ঘ বিরতির পর ফের রোমান্টিক আবহে পর্দায় ফিরছেন শাহরুখ খান – DesheBideshe

দীর্ঘ বিরতির পর ফের রোমান্টিক আবহে পর্দায় ফিরছেন শাহরুখ খান – DesheBideshe

মুম্বাই, ১৮ মার্চ – বলিউড বাদশা শাহরুখ খান দীর্ঘ এক দশক পর আবারও তাঁর চিরচেনা রোমান্টিক চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন। টানা কয়েকটি অ্যাকশন সিনেমায় অভিনয়ের পর ভক্তরা তাঁকে প্রেমের গল্পে দেখার অপেক্ষায় ছিলেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কিং সিনেমার কাজ শেষ করেই একটি মেগাবাজেট রোমান্টিক প্রজেক্টে হাত দেবেন এই মেগাস্টার। নতুন এই সিনেমাটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা ম্যায় হুঁ না এর আদলে তৈরি হতে পারে। এমনকি এটি সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জানা গেছে শাহরুখ খান ইতোমধ্যে লেখক এবং পরিচালকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সিনেমাটি পরিচালনা করতে পারেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় নির্মাতা ফারহা খান। মূলত অ্যাকশন দৃশ্যে অভিনয়ের কারণে শাহরুখকে বেশ কয়েকবার চোট পেতে হয়েছে এবং চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই শরীরের ওপর চাপ কমাতে তিনি রোমান্টিক ঘরানায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

নতুন এই সিনেমায় কেবল সাধারণ প্রেমের গল্প থাকবে না বরং পরিণত বয়সের বাস্তবধর্মী রোমান্স তুলে ধরা হবে। এই মেগাবাজেট প্রজেক্টে শাহরুখ খানকে দ্বৈত চরিত্রেও দেখা যেতে পারে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের জুন মাসে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এরপর ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এস এম/ ১৮ মার্চ ২০২৬



Scroll to Top